শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩

নির্বাচন না করতে পারলে পরিস্থিতি ভয়াবহ হবে : পুলিশেরউদ্দেশেড. কামাল

নির্বাচন না করতে পারলে পরিস্থিতি ভয়াবহ হবে : পুলিশেরউদ্দেশেড. কামাল

dynamic-sidebar

পুলিশকে অপব্যবহার বন্ধ করার আহবান জানিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, নির্বাচন না করতে পারলে পরিস্থিতি ভয়াবহ হবে। আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ড.কামাল বলেন, তথাকথিত নির্বাচনে আপনারা যদি ৩০০ সিট চান, তাহলে বলেন, আমরা দিয়ে দেই। আপনারা আরও পাঁচ বছর থাকবেন এটাতো বলেই যাচ্ছেন। এভাবে চাওয়ার থেকে আমাদের কাছে বলে নিয়ে যান। বলেন যে, আরও পাচঁ বছর থাকি আপনারা হাত তুলে মেনে নেন। আমি বলবো সবাই মেনে নিয়েছে।তিনি বলেন, এইভাবে নিরর্বাচনের নামে প্রহসনের মধ্য গিয়ে ৩শ লোককে নির্বাচিত করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্য তো পাঁচ বছর থাকা। অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য সময় এভাবেই বৃদ্ধি করা যায় তাহলে আলহামদুলিল্লাহ। সবাই বলবে আরও পাঁচ বছর থেকে অসম্পূর্ণ কাজ শেষ করি এটা নিয়মে পরিণত হবে।তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছেন, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা কোন ক্ষমতার বলে শাসন করছেন? এখন যেটা করছেন একদমই সংবিধান পরিপন্থী কাজ করছেন। এধরনের শাসন আমি কখনো দেখিনি। এটাকে যদি সুশাসন বলা হয় তাহলে মিথ্যা বলা হবে। আজকে কেউ যদি দাবি করে এদেশে সুশাসন আছে তাহলে আমি বলবো সে মিথ্যুক। কি বলবো এসব দেখতে হচ্ছে শুনতে হচ্ছে। এগুলো আমার জন্য শাস্তি।তিনি আরও বলেন, যারা মনে করবে আমরা ক্ষমতা পেয়ে গেছি, মানবাধিকারের কথা মানতে হবে না। পুলিশকে এভাবে অপব্যবহার করতে থাকেন, বিশ্বাস করেন আমার কি হয় না হয় সেটা না আপনাদের বিচার হবে, শাস্তি হবে। এখানে এবং পরকালে। এখানে যদি কোন কারনে পার পেয়ে যান, পরকালে আপনারা পার পাবেন না ইনশাআল্লাহ। সেটা মনে রাইখেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net