, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন
বরিশাল-৫ আসনে উন্নয়ন নিয়ে একে অপরকে দোষারোপ করছে : আওয়ামী লীগ- বিএনপি 

বরিশাল-৫ আসনে উন্নয়ন নিয়ে একে অপরকে দোষারোপ করছে : আওয়ামী লীগ- বিএনপি 

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল-৫ আসনে নির্বাচন উপলক্ষে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে জেলার উন্নয়ন নিয়ে চলছে কাড়াকাড়ি। বিএনপি প্রার্থীর দাবি বরিশালের বড় উন্নয়নগুলো বিএনপির আমলেই হয়েছে। আর আওয়ামী লীগ প্রার্থী বলছেন, বিএনপি প্রার্থী মিথ্যা দাবি করছেন।

এদিকে সুশীল সমাজ বলছে, উন্নয়ন নিয়ে কথা বলার সময় প্রার্থীদের আরো সচেতন হওয়া দরকার।

এক সময় বরিশাল ছিল অবেহলিত এলাকা । এখন বরিশালে বিভাগ, সিটি কর্পোরেশন, বিমান বন্দর, বিশ্ববিদ্যালয়, কীর্তনখোলা নদীতে সেতু, শিক্ষাবোর্ড, রেডিও সেন্টার, তিনটি সরকারি স্কুলসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি প্রার্থীর দাবি বরিশালের বড় উন্নয়নগুলো বিএনপির আমলেই হয়েছে।

বিএনপি সংসদ সদস্য প্রার্থী, বরিশাল-৫ এ্যাড. মজিবুর রহমান সারোয়ার বলেন, যত ধরনের উন্নয়ন হয়েছে সবই বিএপির করেছে। আওয়ামীলীগ দশ বছর ক্ষমতায় তার মাথা উচু করে বলতে পারবে না যে তারা কিছু করেছে।

আওয়ামী লীগ সংসদ সদস্য প্রার্থী বরিশাল-৫ কর্নেল জাহিদ ফারুক শামিম বলেন, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলেই । বিএনপি প্রার্থীর দাবি ভাওতাবাজি।

ভোটাররা বলছেন, উন্নয়ন নিয়ে কাড়াকাড়ি করে লাভ নেই । তারা জানেন, আমলে কোন উন্নয়ন হয়েছে। আর সুশীল সমাজ বলছে, উন্নয়ন নিয়ে কথা বলার সময় প্রার্থীদের সচেতন হওয়া উচিৎ।

মহানগর কমিটি বরিশাল সাধারণ সম্পাদক সুজন রফিকুল আলম বলেন, কোন সময়ে বেশি উন্নয়ন হয়েছে তা ভোটার এলাকাবাসীই ভালো জানে। সেই ক্ষেত্রে কোন প্রাথী বাড়তি কথা বললে সেটা ভোটারদের কাছে গ্রহণ যোগ্য হবে না।

বরিশাল -৫ আসনে ভোটার ৩ লাখ ৯৭ হাজার ২ শ ৬৭ জন। এর মধ্যে মহিলা ১ লাখ ৯৬ হাজার ৮ শ ৬৯ জন ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net