সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭

শিরোনাম :
পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু অর্ধশতাধিক গ্রাহকের থেকে টাকা আদায় যুবদল সভাপতির বাকেরগঞ্জে ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
পিরোজপুর-৩ আসনে মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত-২০

পিরোজপুর-৩ আসনে মহাজোট ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ: আহত-২০

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে মহাজোট প্রার্থীর সমর্থকরা উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর ২০টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে- বুধবার সকালে ধানীসাফ ইউনিয়নের বুড়িরচড় গ্রামের তুষখালী লঞ্চঘাট চৌরাস্তা মোড়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমানের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহাজোট প্রার্থী (লাঙ্গল প্রতীক) ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থকদের ওপর হামলা চালিয়ে রাজু মোল্লা (২৮), রুবেল (২৪), ফিলিপ তালুকদার (৩৫), শহিদুল (৩৩), মহারাজ তালুকদার (৪০), লিটন (৩৬), রিয়াজ (৩০) ও মামুনকে (৩৫) আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রাজু মোল্লা, ফিলিপ, মামুন ও রিয়াজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

এদিকে এ খবর পৌর শহর ও ১১ ইউনিয়নে ছড়িয়ে পড়লে মহাজোটের প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রায় ২০টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে এবং ১০ জনকে আহত করে।

আহতদের মধ্যে ফারুক (৬০), মোতালেব (৫০), বেল্লাল (৩২) ও সৌরভকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।

মহাজোট প্রার্থীর বিক্ষুব্ধ কর্মীরা ধানীসাফার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মঞ্চসহ শহরের বহেরাতলা, মিরুখালী, গুলিশাখালী, দাউদখালী, টিকিকাটা, বেতমোর রাজপাড়াসহ বিভিন্ন স্থানে নির্বাচনী অফিস ভাঙচুর করে।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, বিভিন্ন স্থানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সকল প্রকার নির্বাচনী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net