, ,

বাবা-ছেলের একসঙ্গে জেডিসি পাস: বেশি নম্বর পেলেন বাবা

বাবা-ছেলের একসঙ্গে জেডিসি পাস: বেশি নম্বর পেলেন বাবা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ঝিনাইদহের কালীগঞ্জে বাবা-ছেলে একসঙ্গে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাস করেছেন। উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসা থেকে তারা পরীক্ষা দিয়েছিলেন।তারা হলেন উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামের বাবলু হোসেন ও তার ছেলে মেহেদী হাসান।সোমবার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে- বাবা বাবলুর রহমান পেয়েছে জিপিএ ২.৭২ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ ২.০৬।বাবুল হোসেন জানান- শিক্ষার কোন বয়স নেই। এ ছাড়া তার অনেক দিনের ইচ্ছা আলেম হওয়া। যে কারণে ছেলের সঙ্গে জেডিসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। এ পরীক্ষায় পাস করে দাখিল ও আলিম পরীক্ষা দিয়ে যতদূর সম্ভব পড়তে চান তিনি।তিনি আরও জানান- ১৯৯৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন। এরপর এইচএসসিতে ভর্তি হলেও আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়াশোনা করে একদিন না একদিন লেখাপড়া শেষ করবেন। সেই ইচ্ছা থেকে এবার জেডিসি পরীক্ষা দেওয়া।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net