, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
ঢাকা মেডিকেল কলেজে ছাদের প্লাস্টার ধসে মাথা ফাটলো রোগীর স্ত্রীর

ঢাকা মেডিকেল কলেজে ছাদের প্লাস্টার ধসে মাথা ফাটলো রোগীর স্ত্রীর

dynamic-sidebar

নিজস্ব সংবাদদাতাঃ


ঢামেকে নাক, কান ও গলা বিভাগের ছাদের প্লাস্টার ধসে চিকিৎসাধীন এক রোগীর স্ত্রী ‍আহত হয়েছেন।শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ৩ তলায় ৩০৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। আহত নারীর নাম রুচিয়া বেগম (৫০)। তিনি ওই ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন গোলাপ রহমানের স্ত্রী। গোলাপের সঙ্গে থেকে তাকে দেখভাল করছিলেন রুচিয়া। আহত রুচিয়া বেগম ওই ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা জানান, গোলাপ দীর্ঘদিন ধরে নাক, কান ও গলা বিভাগে চিকি‍ৎসাধীন। তার সঙ্গে থেকে দেখাশোনা করছিলেন স্ত্রী রুচিয়া । সকালে রুচিয়া বারান্দার পাশে থাকা বাথরুম থেকে ফিরছিলেন। হঠাৎ বারান্দার ছাদে সিলিং ফ্যান লাগানোর অংশের প্লাস্টার ভেঙে তার মাথায় পড়ে। এতে রুচিয়ার মাথার এক অংশের চামড়া ছিলে যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। মোট ২৪টি সেলাই দেওয়া হয়েছে রুচিয়ার মাথায় । এ বিষয়ে নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম  বলেন, ওই নারীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় সেলাই করে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হবে । ডা. নাজমুল আক্ষেপ করে বলেন, আমাদের পুরো বিভাগই এভাবে ঝুঁকিতে আছে। আমাদের নিজেদের রুমেরও একই দশা। যখন-তখন নিজেরাও আহত হতে পারি। এ ব্যাপারে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net