, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠিতে গেস্ট হাউজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমির হোসেন আমু এমপি

ঝালকাঠিতে গেস্ট হাউজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমির হোসেন আমু এমপি

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির পেয়ার অঞ্চলে পর্যটন শিল্প বিকাশে আধুনীক সুযোগ-সুবিধা নিয়ে একটি গেস্ট হাউজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের পেয়ার গ্রাম খ্যাত ভীমরুলীতে গতকাল বুধবার দুপুরে গেস্টা হাউজ নির্মাণ কাজের এ ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা বাজার সংলগ্ন ৭ শতাংশ জমিতে ৬৩ লাখ ৩৮ হাজার ২৬৭ টাকা ব্যয়ে গেস্ট হাউজটিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন আধুনীক সুযোগ সুবিধা থাকবে। এদিকে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ভীমরুলি স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের এমপি আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। এসময় তিনি বলেন, ঝালকাঠির পেয়ারা বাগান আর ভাসমান হাট আজ বিদেশীদের দৃষ্টিতেও পড়েছে। তাই এখানে একটি বড় আকারের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। আর এ মহৎ কাজে গ্রামবাসীকে সবরকম সহযোগিতা করার জন্য আহ্বান জানান আমির হোসেন আমু। অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য করেন। এর আগে ঝালকাঠির ১৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। মহাসড়ক আলোকিত প্রকল্পের আওতায় গতকাল বুধবার সকাল ১১টায় নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় সৌরবিদ্যুত স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net