বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৩

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে : তথ্যমন্ত্রী

ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে : তথ্যমন্ত্রী

dynamic-sidebar

ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করে ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার নবম ওয়েজবোর্ডের সুপারিশ পরীক্ষা করে চূড়ান্ত করতে পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অনেক ভূঁইফোড় অনলাইন মিডিয়ার জন্য সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আপনাদের কী ব্যবস্থা থাকবে- এ বিষয়ে জানতে চাইলে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুরুতেই বলেন, ‘(ভূঁইফোড় অনলাইন) চিহ্নিত করছি।’

এরপর তথ্যমন্ত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা। কিন্তু কিছু ভূঁইফোড় অনলাইন আছে যারা সত্য সংবাদের চেয়ে প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলোকে চিহ্নিত করা হবে। সম্প্রচার নীতিমালা অনুযায়ী এগুলো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে যেগুলো ভূঁইফোড় তখন সেগুলো অটোমেটিক্যালি তখন ফেজ আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে, এবং সহসা আমরা এটা করব।’

অনেক সময় নাম সর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করব।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net