ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় নগরীর কাশীপুর ইছাকাঠি কলোনীতে মুক্তিযোদ্বা সংখ্যালঘু পরিবারের উপর যুবলীগ কর্মিদের হামলায় মা-ছেলে আহত হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ২ জনকে আটক করে বিমান বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টার সময় নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠি খ্রিষ্টান কলোনীতে বহিরাগত ১৫-২০ জন সন্ত্রাসী মৃত মুক্তিযোদ্বা রেমেন্দ্রনাথ হালদার’র ছেলে অপু (২১)’র উপর হামলা চালায় । হামলার ঘটনায় অপুর মাথা ফেটে গেলে অপুর মা গৌরী রানী ছেলের উপর হামলার প্রতিবাদ করলে তাকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী একত্রিত হয়ে হমলাকারীদের মধ্যে রাকিব ও বাবু নামে ২ জনকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।
হামলার কারন জানতে চাইলে আহত অপু জানায় বাবু, রাকিবসহ ৫-৬ জন যুবলীগকর্মি গতকাল বিকেলে ইছাকাঠী কলোনীতে ডুকে এলাকার মেয়েদেরকে উত্যক্ত করে। সেই সময় অপু তাদের বাঁধা দেয়। এনিয়ে তাদের সাথে বাকবিতন্ড হয়।
এই ঘটনার সূত্রধরেই আজ রাতে রাকিব, বাবু,রুবেল,সিরাজ,সোহেলসহ ১৫-২০জন সন্ত্রাসী তার উপর এ হামলা চালায়।
হামলার ঘটনায় ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন সন্ত্রাসীদের কোন দল নেই তারা যে দলেরই হোকনা কেন আইনের মাধ্যমে দোষীদের বিচার করা হবে। হামলার বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর মুকুল জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে ২ জনকে আটক করা হয়েছে। তবে অপরাধী যে দলেরই হোকনা কেন লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।
এঘটনায় এলাকা জুরে ক্ষোভ বিরাজ করছে। হামলার ঘটনায় আহত অপুর পরিবার বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র হস্তক্ষেপ কামনা করেন ও দোষীদের বিরুদ্বে মামলা করবেন বলে জানান। এ ঘটনায় ২৯নং ওয়ার্ড যুবলীগনেতা কামরুজ্জামান লিখন জানান মুক্তিযোদ্বা পরিবারের উপর হামলাকারীদের উপযুক্ত বিচারের জোর দাবি জানান তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply