শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪

শিরোনাম :
বাবুগঞ্জে আর্মড ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা সহ যুবক আটক 

বাবুগঞ্জে আর্মড ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা সহ যুবক আটক 

dynamic-sidebar

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল কর্তৃক বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার করাহয়। অদ্য ০২/০২/২০১৯খ্রিঃ তারিখ জনাব মোঃ জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এর নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন ৩নং দেহেরগতি ইউনিয়নস্থ উত্তর বাহিরচর গ্রামের মোঃ কেনাই ব্যাপারী এর পতিত জমির উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে আসামী (১) মোঃ শামীম হোসেন সিকদার (৩৫),

পিতা-মৃত-মোসলেম সিকদার, মাতা- জামিল ন্নেসা, সাং- ইদিলকাঠি, ইউপি- ৩নং দেহেরগতি, থানা- বাবুগঞ্জ, বরিশাল‘কে ৬০(ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১(এক) টি লাল সাদা রংয়ের পুরাতন ইয়ামাহা ফেজার ১৫০ সিসি মটর সাইকেল যাহার ইঞ্জিন নং-২ঈখ৩০০১৫৯০ চেচিস নং-২ঈখ৩১৪০৪৬৭৩ রেজিঃ নং-সাতক্ষীরা ল-১১-৫৬০০সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১০(ক)/৩৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ বাবুগঞ্জ থানা, বরিশালে সোপর্দ করা হইলে বর্ণিত ধারায় মামলা নং-০২/১৯ তাং-০২/০২/১৯খ্রিঃ রুজু করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net