মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
নগরীতে অসহায় ৫০টি পরিবার : মেয়রের বরাবর লিখিত অভিযোগ

নগরীতে অসহায় ৫০টি পরিবার : মেয়রের বরাবর লিখিত অভিযোগ

dynamic-sidebar

  বিসিসি মেয়রের দৃস্টি আকর্ষন

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে রাস্তা নির্মানে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় ভুগছে বগুড়া আলেকান্দা মৌজা এলাকার ৫০টি পরিবার। সম্প্রতি এ ক্ষতি থেকে রক্ষা পেতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে ভুক্তভোগিরা। লিখিত আবেদনপত্রে তারা উল্লেখ করেন, নগরীর ১১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হয়ে প্রায় ৫০ বছর বসবাস করছেন। সম্প্রতি বগুড়া আলেকান্দা ও দক্ষিণ চরআইচা সংলগ্ম এলাকা থেকে রাস্তা নির্মান করার বিষয় জানতে পারেন।

এ কারনে রাস্তার প্রয়োজনে তাদের বিভিন্ন ব্যক্তির ভোগ দখলীয় ভবন ভেঙে ফেলার জন্য বিসিসি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশের পূর্বে ঐ সংক্রান্ত কোন নোটিশ বিসিসি থেকে জারি করা হয়নি। তাদের সাথে অন্যায় করা হয়েছে। তাদের দাবি চলাচলের রাস্তা রয়েছে, এখন আর রাস্তার প্রয়োজন নেই। তবে চরআইচা জমির মালিকদের প্রয়োজনে যদি রাস্তা করা হয় সেক্ষেত্রে চরআইচা মৌজা থেকে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল হাসান জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সিটি মেয়রের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net