মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩০

শিরোনাম :
তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার
বরগুনায় কলেজছাত্রীকে মারধরের ঘটনায় বখাটে পার্থ আটক

বরগুনায় কলেজছাত্রীকে মারধরের ঘটনায় বখাটে পার্থ আটক

dynamic-sidebar

বরগুনার পাথরঘাটায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানি চেষ্টা ও মারধরের অভিযোগে পার্থ রায় (২১) নামে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (৪ ফেরুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজে এ ঘটনা ঘটে। বখাটে পার্থ ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পাথরঘাটা কলেজে ভর্তি হলেও সেখানে আর লেখাপড়া করেনি।

পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম মল্লিক জানান, সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজের অনার্স ভবনে ক্লাস চলছিল। এসময় বখাটে পার্থ রায় এসে একটি মেয়েকে জোর করে অন্য একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ওই বখাটে ছাত্রীটিকে কয়েকটি থাপ্পড় মারে। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বেল্লাল হোসেন, মো. নুরুজ্জামান ও শাহজালাল ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বখাটেকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।

মারধর ও শ্লীলতাহানির চেষ্টা উল্লেখ করে ওই শিক্ষার্থী পাথরঘাটা কলেজে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান অধ্যক্ষ।

এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বলেন, পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net