, ,

শিরোনাম :
বিসিসি’র ২২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার অ্যাডভোকেট আতিকুর রহমানের দাফন সম্পন্ন।

বিসিসি’র ২২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার অ্যাডভোকেট আতিকুর রহমানের দাফন সম্পন্ন।

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান(আতিক)এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন ।আজ শনিবার আছর বাদ নথুল্লাবাদ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মাঠ প্রঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩টায় ঢাকার একটি হাসপাতালে হ্র্দরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিকে অ্যাডভোকেট আতিকুর রহমান আতিকে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,

দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুলহক চান, উত্তর জেলা’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, এবং বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক কাউন্সিলর বৃন্দ , আতিকে’র মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন,দৈনিক খবর বরিশালে’র সম্পাদক-প্রকাশক এইচ আর হীরা,বরিশালের অঙ্গীকারে’র সম্পাদক-এইচ এম হেলাল,বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net