নেই কোনো বিদেশী অনুদান শতভাগ উপবৃত্তি শেখ হাসিনার অবদান এই স্লোগান কে সামনে নিয়ে আজ ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের তৃতীয় পর্য্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে।
বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বরিশালে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগনের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. এ এফ এম মনজুর কাদির, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব উন্নয়ন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন রাম চন্দ্র দাস, বিভাগীয় কমিশনার বরিশাল, মোঃ ইউসুফ আলী, যুগ্ম সচিব প্রকল্প পরিচালক, এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, আরো উপস্থিত ছিলেন এস এম ফারুক বিভাগীয় উপ-পরিচালক বরিশাল বিভাগ, আবুল কালাম আজাদ বিভাগীয় জি এম রূপালী ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply