, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
ডাক্তার দেখাতে গিয়ে আগুনে পুড়ে মরলেন পটুয়াখালীর এনামুল

ডাক্তার দেখাতে গিয়ে আগুনে পুড়ে মরলেন পটুয়াখালীর এনামুল

dynamic-sidebar

চিকিৎসককে দেখাতে গিয়ে প্রাণ গেল এনামুল হক কাজীর (২৭)। তিনি ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স শেষ করে চাকরির সন্ধান করছিলেন। কিন্তু চাকরি মিলল না পটুয়াখালীর এনামুলের। এমনকি তিনি চিকিৎসা নিয়ে সুস্থও হতে পারলেন না। বরং চলে গেলেন না ফেরার দেশে।এনামুল হক তাঁর চাচাতো ভাই কাজী ইউসুফের বাসায় থাকতেন। কয়েক দিন ধরে দাঁতের ব্যথায় ভুগছিলেন তিনি। দাঁতের চিকিৎসা করাতে গতকাল রাতে চকবাজারে মদীনা মেডিকেল হল নামে একটি ক্লিনিকে গিয়েছিলেন। এরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকের মালিক মো. কাওসার, দুই চিকিৎসক ইমতিয়াজ ইমরোজ ও আশরাফ হকও মারা যান। অন্য সবার মতো ভাইয়ের লাশের সন্ধানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসেছিলেন ইউসুফ।

তিনি সাংবাদিকদের বলেন, বেশ কয়েক দিন ধরে দাঁতের ব্যথায় ভুগছিলেন এনামুল। এ জন্য গতকাল আমার ভাই বলে যে, রাতে সে আমাকে এলাকার ডেন্টাল ক্লিনিকে যাবে। রাতের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এনামুল। ভাইটি আমার আর ফিরে এল না। মিলল তার লাশ।

এনামুল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মতলেব কাজীর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট। মৃতের বড় ভাই আমির হোসেন কাজী বলেন এনামুল চাকরি পাওয়ার জন্য চাচাতো ভাইয়ের সঙ্গে ঢাকায় থেকে চাকরির সন্ধান করছিল।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net