, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটন মন্ত্রীসহ সব যাত্রী নিহত

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটন মন্ত্রীসহ সব যাত্রী নিহত

dynamic-sidebar

নেপালে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশটির পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ হেলিকপ্টারে থাকা ৭ যাত্রীর সবাই নিহত হয়েছেন। নেপালের বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান টাইমস।নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায়, নিহত অন্যান্যদের মধ্যে হেলিকপ্টারটির পাইলট, এক পর্যটন উদ্যোক্তা, মন্ত্রীর নিরাপত্তা রক্ষী, নেপালি প্রধানমন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী ও অপর একজন রয়েছেন।

নেপালের স্বরাষ্ট্র সচিব প্রেম কুমার রাইয়ের দেওয়া তথ্যানুযায়ী, এয়ার ডাইন্যাস্টির ওই হেলিকপ্টারে করে পাথিভারার পাশের জেলা তেহরাথুমের চুহানদানদায় একটি এয়ারস্ট্রিপের সম্ভাব্যতা যাচাই করতে গিয়েছিলেন তারা। মন্ত্রীসহ হেলিকপ্টারটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব নেপালের (সিএএএন) মুখপাত্র প্রতাপ বাবু তিওয়ারি।প্রত্যক্ষদর্শী পাথিভারা মন্দিরের স্বাস্থ্যকর্মী উমানাথ পাউদেল জানিয়েছেন, বনাচ্ছাদিত যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেদিকে প্রচুর তুষারপাত হয়েছিল।

ঘটনাস্থলে একটি ওয়ালেট পাওয়া গেছে এবং ভিতরে থাকা কাগজপত্র থেকে এটি হেলিকপ্টারটির পাইলটের বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।মন্ত্রী রবীন্দ্র অধিকারী ও তার সহযোগীরা পাথিভারা মন্দিরে পূজা দেওয়ার পর রাজধানী কাঠমান্ডুতে ফেরার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দৈনিক কান্তিপুরকে জানিয়েছেন, পাথিভারা মন্দির থেকে উড্ডয়নের এক মিনিটের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজ হয়েছে এমন খবর আসার পর পাথিভারার ওই এলাকার বাসিন্দারা দুর্ঘটনাস্থলে বিশাল আগুন জ্বলছে বলে পুলিশকে জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net