, ,

শিরোনাম :
পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা

পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা

dynamic-sidebar

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রী। শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বরুয়া গ্রামে প্রেমিক রথীন বাড়ৈর (২৫) বাড়িতে অবস্থান নিয়েছেন ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে- উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বাগলবাড়ী গ্রামের ওই মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের কাশিনাথ বাড়ৈর কলেজ পড়ুয়া ছেলে রথীন বাড়ৈর প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে রথীন বাড়ৈ ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে থাকে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রথীন সটকে পড়েন। কোনো উপায় না দেখে মেয়েটি আজ বিয়ের দাবিতে প্রেমিক রথীনের বাড়িতে অবস্থান নিয়েছেন।

ওই ছাত্রী বলেন- রথীন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখা করছে। আমাকে যদি সে বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতেই লাশ হয়ে শ্মশানে যাব।

রথীনের মা কানন বাড়ৈ বলেন, রথীনের সঙ্গে এই মেয়েটির সম্পর্কের কথা আমাদের জানা নেই। রথীন দুই মাস ধরে বাড়িতে আসে না। সে বর্তমানে ঢাকায় আছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net