রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩

শিরোনাম :
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝালকাঠিতে অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

dynamic-sidebar

ঝালকাঠিতে অটোরিকশার চাপায় জালাল উদ্দিন হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ অটোরিকশাচালককে আটক করেছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, জালাল উদ্দিন হাওলাদার বাসা থেকে বের হয়ে কৃষ্ণকাঠি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশনস) আবুল কালাম আজাদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net