শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১

শিরোনাম :
উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত
কুয়াকাটায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা

কুয়াকাটায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মশালা

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় কমর্রত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে ‘নবজাতকের স্বাস্থ্য সমস্যার ওপর সংবাদ লেখার কৌশল’ বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পর্যটন কেন্দ্র কুয়াকাটায় এ কর্মশালার আয়োজন করে। শনিবার এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের পরিচালক (প্রশিক্ষন) মো. নজরুল ইসলাম।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যম ইনষ্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম। এছাড়া কর্মশালার প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা বিষয় নিয়ে ধারণা প্রদান করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম।

কর্মশালার সমাপনী দিনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম। সবশেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net