বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
পটুয়াখালীর নবর্নিবাচিত মেয়র-কাউন্সিলদের শপথগ্রহণ অনুষ্ঠিত

পটুয়াখালীর নবর্নিবাচিত মেয়র-কাউন্সিলদের শপথগ্রহণ অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশালে পটুয়াখালীর নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহমেদ ও ১২ জন কাউন্সিলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এ শপথ বাক্যপাঠ করান। এসময় বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মুহম্মদ মোশারফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খায়রুল আলম শেখসহ বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে- গত ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী আলমগীরকে ছয়গুণ ভোটে হারিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয় পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

এছাড়াও এ নির্বাচনে কাউন্সিলর পদে র্নিবাচিত হয় ১ নং ওর্য়াডে নিজামুল হক, ২ নং ওর্য়াডে এসএম ফারুক, ৩ নং ওর্য়াডে জাহিদ হোসেন, ৪ নং ওর্য়াডে কাজল বরন দাস, ৫ নং ওর্য়াডে আলাউদ্দিন আলাল, ৬ নং ওর্য়াডে রেজাউল করিম লাবু, ৭ নং ওর্য়াডে লুৎফুর রহমান শাহরিয়ার, ৮ নং ওর্য়াডে দেলোয়ার হোসেন এবং ৯ নং ওর্য়াডে জাহিদ মাহামুদ মতিন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে র্নিবাচিত হয়েছে নাজিরা আক্তার রিয়ামনি, ঝর্না সিকদার এবং নাদিরা ইসলাম পারুল।

শপথ বাক্যপাঠে মেয়র মহিউদ্দিন বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের উন্নয়নের বাস্তব চিত্রের উদাহরণ তুলে ধরে বলেন- প্রধানমন্ত্রী সহযোগিতা নিয়ে আমি বরিশালের মত পটুয়াখালীকে সাজাতে চাই। প্রধানমন্ত্রী যেমনি করে এই দেশটিকে সাজিয়েছেন। আমি তার সহযোগিতায় পটুয়াখালীকে সাজাতে চাই।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net