, ,

শিরোনাম :
সমাজে নারী জাগরণ সৃষ্টি করে আমাদের এগিয়ে যেতে হবে : শাহে আলম

সমাজে নারী জাগরণ সৃষ্টি করে আমাদের এগিয়ে যেতে হবে : শাহে আলম

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. শাহে আলম। এ সময় তিনি বলেন, সমাজে নারী জাগরণ সৃষ্টি করে আমাদের এগিয়ে যেতে হবে। উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে বসবাস করারও আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন্নেছা নাজমার সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান খিজির সরদার,যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আ. জলিল,আওয়ামীলীগ নেতা কৃষিবিদ ডা. মো. খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,সমবায় অফিসার আফসানা সাথী,তথ্য ও পরিসংখ্যান কর্মকর্তা ফয়জুন্নেছা খানম,পল্লী উন্নয়ন কর্মকর্তা খাদিজা খানম, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা বেগম, ট্রেইনার নওরিন আক্তার, ইশিতা আক্তার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net