বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১

শিরোনাম :
যাত্রী মন্ত্রী, তাই ৩ ঘণ্টা বিলম্বে ছাড়ল জাহাজ!

যাত্রী মন্ত্রী, তাই ৩ ঘণ্টা বিলম্বে ছাড়ল জাহাজ!

dynamic-sidebar

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এমভি বাঙালী জাহাজটি বরিশাল থেকে নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পরে ছেড়ে গেছে। নৌ পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ হোসেন চৌধুরী জাহাজটির যাত্রী হওয়ার এমন পরিস্থিতি দেখা দেয়। এই বিষয়টি নিয়ে যাত্রীদের মাঝে চরম আকারে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরিশাল বিআইডব্লিটিসির টার্মিনালে।

প্রত্যক্ষদর্শী ও জাহাজের যাত্রীরা জানিয়েছেন, জাহাজটি মোড়লগঞ্জ থেকে রওনা দিয়ে বিকেলে বরিশাল এসে পৌছে। সেখান থেকে যাত্রী নিয়ে ৬টার দিকে জাহাজটি ছাড়ার কথা থাকলেও ছাড়েনি। বরং রাত ৯টা পর্যন্ত টার্মিনালে মন্ত্রীর অপেক্ষায় ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ অনেক যাত্রী জাহাজ থেকে নেমে গেছেন। কিন্তু সরকারের প্রভাবশালী মন্ত্রী হওয়ার কারণে কেউ মুখ খুলছেন না।

তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক যাত্রী জানিয়েছন, পরিবহন সংস্থা মাত্র ৩০ মিনিটের কথা বলে ৩ ঘণ্টা বিলম্ব করেছেন। যেটা যাত্রীদের জন্য অস্বস্তিকর বটে। ফলে বেশকিছু যাত্রী জাহাজ ছেড়ে নেমেও গেছেন। এই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুফল আসেনি।

কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) বরিশাল অফিসের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলছেন, মন্ত্রী আসতে বিলম্ব হওয়ার কারণে জাহাজ দেরিতে ছেড়েছে। তবে এই জন্য যাত্রীদের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছিল। তাহলে ৩০ মিনিট সময় নিয়ে ৩০ ঘণ্টা বিলম্ব কেন সেই প্রশ্নের কোন সদুত্তোর দিতে পারেননি এই কর্মকর্তা।

উল্লেখ নৌ পরিবহন প্রতিমন্ত্রী সরকারি এক সফরে শুক্রবার সকালে বরিশালে আসেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net