বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৪

বরিশালে সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

বরিশালে সরকারী শিশু পরিবারের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহের মাঝে বিভাগীয় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ ই মার্চ) সকাল ১০ টায় নগরীর আমতলা মোড় রোডস্থ সরকারী শিশু পরিবার (বালক) বরিশাল এর মাঠে অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় কার্যালয় ও বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রকাশক এস.এম অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম-বার)।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ সাব্বির ইমামের সভাপতিত্বে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো হোসেন চৌধুরী,বরিশাল জেলা সমাজ সেবা উপ-পরিচালক আল-মামুন তালুকদার,সমাজসেবা সহকারী পরিচালক আখতারুজ্জামান খান মামুন,জেলা প্রশাসন দপ্তরের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাদ পারভেজ সহ বিভাগের অন্য সকল জেলার সরকারী শিশু পরিবারের সদস্য ও কর্মকর্তারা অংশ গ্রহন করে। এর আগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করা সহ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রিড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন। পরে শিশু পরিবারের বালক পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net