বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৭

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রের ওপর হমলা

dynamic-sidebar

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হেমায়েত ফরাজির ছেলে ছগীর ফরাজি (২৮)ও আল আমিন ফরাজি(২৭) জাহাঙ্গীর ফরাজি ছেলে মঠবাড়িয়া সরকারি কলেজের ছাত্র আকরাম হোসেন শুভ(১৯)কে, রাতের আদারে পথরোধ করে মারধর করে দোকান ভাংচুর, এবং অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারীদের হাতে আকরাম হোসেন শুভ আহত হয়েছে।

৩ মার্চ শনিবার দিবাগত রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদরের মিঠাখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, আকরাম হোসেন শুভর নানী জহোরা বেগমে(৫৫)এর কাজ থেকে শুভর মা আখি বেগম(৩৫) ৯.৯ শতাংশ জমি ক্রয় করেন,সেখানে একটি ঘর তৈরি করার কাজ শুরু করেন।তাতে শুভর মামা হেমায়েত ফরাজির ছেলে ছগীর ফরাজি (২৮)ও আল আমিন ফরাজি(২৭) ক্ষিপ্ত হয়ে আকরাম হোসেন শুভকে হত্যার চেস্টা করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net