সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১

শিরোনাম :
বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার
দেশব্যাপি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে নিউজ এডিটরস্ কাউন্সিলের মানববন্ধন

দেশব্যাপি সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে নিউজ এডিটরস্ কাউন্সিলের মানববন্ধন

dynamic-sidebar

শামীম আহমেদ॥ ঝালকাঠী, নাজিরপুর ও কেরানীগঞ্জে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধ করেছে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল।

আজ রবিবার (১০ই মার্চ) বেলা ১২ টায় নগরীর প্রানকেন্দ্র বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।

নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি ও একাত্তর টিভি বরিশাল প্রতিনিধি বিধান সরকার, ইন্ডেপেনডেন্ট টিলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস,এম, জাকির হোসেন, বরিশাল ডিবিসি টিভি চ্যানেল প্রতিনিধি অপূর্ব অপু, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব ক্রিড়া সম্পাদক নাসিমুল হক, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোপাল সরকারসহ বরিশাল গন-সংহতি আন্দোলনের সদস্য সচিব হারুন আর রসিদ।

এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি এম কে রানা,  সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হাওলাদার, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন গাজী,সদস্য এইচ এম হেলাল,মশিউর মন্টু প্রমুখ

মানববন্ধন কর্মসূচিতে সঞ্চলনা করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক খন্দকার রাকিব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net