, ,

শিরোনাম :
বাবুগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বাবুগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বেকার যুবক-যুবতীদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত দু’বছর মেয়াদী ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে (এনএসপি) পুনর্নিয়োগ ও প্রকল্প জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে এনএসপি কর্মীরা। রোববার উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এনএসপি জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক বেলাল খানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন এনএসপি কর্মী ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ, গিয়াস উদ্দিন, আবু হানিফ, মারুফ খান, ইমরান মোল্লা, মো. রাসেল প্রমুখ। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ওই দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বিকল্প ধারার উপজেলা আহবায়ক এনামুল হক রাজু, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক ও উপজেলা যুবলীগ সদস্য মোস্তাক আহমেদ রিপন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন এনএসপি কর্মীরা।

উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বাবুগঞ্জ উপজেলার মোট ৬১৯ জন যুবক-যুবতীকে ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত মাসিক ৬ হাজার টাকা বেতনে দু’বছর মেয়াদে ওই চুক্তিভিত্তিক নিয়োগ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net