, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরখাস্ত হওয়া এএসআই ইয়াবা ও নারি সহ আটক

বরখাস্ত হওয়া এএসআই ইয়াবা ও নারি সহ আটক

dynamic-sidebar

ইয়াবা সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় আবার ইয়াবা ও তরুণীসহ আটক হয়েছেন নিজামুল হক নামের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

রোববার কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামুর পেঁচারদ্বীপ রেজুর ব্রিজ এলাকার যৌথ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকের পর তরুণীসহ তাকে জেলা পুলিশের বিশেষ শাখায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন।

নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন এবং ইয়াবা সংক্রান্ত ঘটনায় মাস দুয়েক আগে সাময়িক বরখাস্ত হন। নিজামুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায়। তার সঙ্গে থাকা তরুণী হাসিনা আকতারের বাড়ি খাগড়াছড়ি।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে এক নারীসহ মোটরসাইকেল যোগে কক্সবাজারের দিকে আসছিলেন নিজামুল হক। রেজুর ব্রিজ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছে ৩ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেয়ায় চেকপোস্টে দায়িত্বরতরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও জানান, খবর নিয়ে জানা গেছে নিজামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ইয়াবা সংক্রান্ত একটি ঘটনায় পুলিশ লাইনে ক্লোজড ছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে মাস দু’য়েক আগে সাময়িক বরখাস্ত হন।

এ অপকর্মের পরও অনুশোচনা বোধের পরিবর্তে নিজামুল তার বান্ধবী হাসিনাকে নিয়ে কক্সবাজার বেড়াতে যান। ফেরার পথে পূর্বের নিয়মে ইয়াবা খরিদ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বান্ধবীসহ তাকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net