, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

শপথ নিলেন আমতলী পৌরসভার মেয়র-কাউন্সিলররা

dynamic-sidebar

বরগুনার আমতলী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মতিয়ার রহমান ও ১২ কাউন্সিলরের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কনফারেন্স কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এ শপথ বাক্য পাঠ করান।

এ সময় বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খায়রুল আলম শেখ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আব্দুস সালাম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মোঃ সোহরাব হোসেন, আমতলী উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহজাদা আকন, আওয়ামী লীগ নেতা আহুরুজ্জামান আলমাছ খান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার উপস্থিত ছিলেন।

শপথ বাক্যপাঠ অনুষ্ঠানে মেয়র মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমি আমতলীকে সাজাতে চাই। প্রধানমন্ত্রী যেমনি করে এই দেশটাকে সাজিয়েছেন। আমি তার সহযোগিতায় এই পৌরসভাকে সেভাবে সাজাতে চাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net