, ,

শিরোনাম :
বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে

বরিশালে ৩শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

dynamic-sidebar

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে ৩০০ পিচ ইয়াবাসহ মো. শাওন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে তাকে আটক করা হয়। আটক শাওন চরবাড়িয়া এলাকার লাল মিয়া বেপারীর ছেলে।

মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাউনিয়া থানা পুলিশের একটি দল চর বাড়িয়া ইউনিয়নের উত্তর লামচড়ি এলাকার তোফায়েল হাজীর ছেলে রাসেলের বাসার সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ শাওনকে আটক করে। এ সময় রাসেল একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ফেলে যাওয়া প্যাকেটের মধ্য থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় আটক শাওন ও পলাতক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net