, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীতে বিয়ের রাতেই নববধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী!

পটুয়াখালীতে বিয়ের রাতেই নববধূকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের রাতেই সানিয়া আক্তার নামে এক নববধূকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।

রোববার রাতে মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সঙ্গে একই এলাকার সানিয়া আক্তার নামের এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সোহাগ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।

সম্প্রতি সানিয়া তাকে বিয়ের প্রস্তাব দিলে সোহাগ টালবাহানা শুরু করে। একপর্যায়ে বুধবার সন্ধ্যার দিকে বিয়ের দাবিতে সানিয়া প্রেমিক সোহাগের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ৪ দিন ওই বাড়িতে অবস্থানের পর স্থানীয়দের চাপে রোববার রাতে বিলবিলাস বাজারের একটি মসজিদে বসে সাড়ে তিন লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়।

বিয়ের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সানিয়া অভিযোগ করেন, বিয়ের দিন রাতে সোহাগ হাওলাদার তাকে তাদের বাড়িতে গেলে তার শাশুড়ি রওশন আরা বেগম ও তার তার বোন বিউটি সানিয়াকে ঘরে ঢুকতে বাধা দেয়। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে ওই রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

সানিয়া বর্তমানে প্রতিবেশী এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়েছেন। এ ঘটনার পর সানিয়ার স্বামী সোহাগ ও শ্বশুর সোবাহান হাওলাদার গাঢাকা দিয়েছেন।

এই বিষয়ে রওশন আরা বেগম বলেন, আমি সানিয়াকে কোনো দিনই পুত্রবধূ হিসেবে মেনে নেব না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net