, ,

শিরোনাম :
বানারীপাড়ায় ফুলশয্যার কয়েক ঘন্টা পূর্বে নববধূর করুন মৃত্যু!

বানারীপাড়ায় ফুলশয্যার কয়েক ঘন্টা পূর্বে নববধূর করুন মৃত্যু!

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় ফুল শয্যার মাত্র কয়েক ঘন্টা পূর্বে নববধু জবা চক্রবর্তীর মৃত্যু হয়েছে। এ যেন ফুল ফোটার আগেই অঙ্কুরে ঝড়ে পড়ার মতো। স্বামী ও সংসারকে ঘিরে তার মনের মাঝে লালণ করা স্বপ্নের এ করুণ মৃত্যুতে গোটা এলাকা স্তম্ভিত। দু’পরিবারে বইছে শোকের মাতম।

সোমবার (১১ মার্চ) দুপুরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে জবা মৃত্যু বরণ করেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বিশ্বনাথ চক্রবর্তীর ছেলে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস চক্রবর্তীর সঙ্গে ভান্ডারিয়া উপজেলার গাজিপুর গ্রামের বিজয় চক্রবর্তীর মেয়ে ভান্ডারিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী জবা চক্রবর্তীর গত শনিবার আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। রবিবার বানারীপাড়ার গাভা গ্রামে তাপসের বাড়িতে বৌ ভাত অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সোমবার রাত ছিলো তাদের ফুল শয্যার রাত।

তাপস চক্রবর্তীর পরিবারের দাবী জবার ডায়াবেটিস বেড়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে পড়ায় সোমবার সকাল পৌনে ১০টায় তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net