শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩১

শিরোনাম :
উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত
বরিশালে ষরযন্ত্রমূলক মামলায় সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

বরিশালে ষরযন্ত্রমূলক মামলায় সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

dynamic-sidebar

বরিশালের গৌরনদী উপজেলার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে সম্প্রতি গৌরনদী মডেল থানায় শ্লীলতাহানি ও সম্মানহানির একটি মিথ্যা মামলা দায়ের করেছেন এক যুবতী। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান আদালতে সাংবাদিক জহিরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে বৃহস্পতিবার গৌরনদী আমলী আদালতের বিচারক মোঃ ইফতেখার আহম্মেদ অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারিক আদালতে প্রেরণ করেছেন।

গৌরনদী মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসাদুজ্জামান খান জানান, গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের চাঁন মিয়া সরদারের কন্যা (১৯) প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত সাংবাদিককে আসামি করে গত ৪ জুলাই গৌরনদী মডেল থানায় শ্লীলতাহানি ও সম্মানহানির একটি মামলা দায়ের করেন। গত সাত মাস মামলাটির তদন্ত শেষে আসামি জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারী গৌরনদী আমলী আদালতে তার (জহির) বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। নির্দোষ প্রমানিত হওয়ায় অজ্ঞাতনামা সাত আসামিকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। মামলার তদন্তে আটজনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার আদালতের বিচারক অভিযোগপত্র গ্রহন করে মামলাটি বিচারিক আদালতে প্রেরন করেন। আসামি জহুরুল ইসলাম জহির আদালতের স্থায়ী জামিনে রয়েছেন।

সাংবাদিক জহুরুল ইসলাম জহির অভিযোগ করে বলেন, গৌরনদী উপজেলা ছাত্রলীগের এক নেতা ও ইউপি সদস্য কর্তৃক এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষিতার পরিবারকে হুমকি দিয়ে আটকে রাখার খবর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পরে এবং সর্বত্র আলোচিত হয়। ছাত্রলীগ নেতার প্রতিপক্ষ লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। আমি সত্যতা যাচাই করতে ২৯ জুন ভিকটিমের বাড়িতে যাই। ভিকটিম ও তার পরিবার ঘটনার সত্যতা স্বীকার না করায় আমি কোন সংবাদ প্রকাশ করিনি। যারা ফেসবুকে ছবিসহ সংবাদ প্রকাশ করেছে বাদি মামলায় তাদের আসামি করেননি। অথচ আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি সময়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার অনিয়ম, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহারের প্রতিবেদন প্রকাশ করা করায় ওই আওয়ামী লীগ নেতা ক্ষিপ্ত হন। ওই নেতা আমাকে জব্দ ও হয়রানী করতে স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ও প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছেন।

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বেলাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, গৌরনদীর সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আমরা অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net