, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে গোল্ডেন লাইন পরিবহন উল্টে ধানক্ষেতে, আহত ১৫

বরিশালে গোল্ডেন লাইন পরিবহন উল্টে ধানক্ষেতে, আহত ১৫

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আগৈলঝাড়ার-পয়সারহাট সড়কের ফুল্লশ্রী বাইপাস নামক এলাকায়।

আহত যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুল্লশ্রী বাইপাস এলাকা অতিক্রমকালে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব ১৮-৮৬৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে।

জসিম নামে এক যাত্রী জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে বুধবার রাত ১০টার দিকে যাত্রী নিয়ে পয়সারহাটের উদ্দেশে ছেড়ে যায় বাসটি। কিন্তু গাড়ির চালক ইদ্রিস মিয়া চলন্ত গাড়িতেই ঝিমুচ্ছিলেন। চালকের ঝিমুনিতেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনার পরপরই চালক ও হেলাপার পালিয়ে গেছে।’

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net