, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
কুয়াকাটায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, আহত ১৫

কুয়াকাটায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, আহত ১৫

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আনন্দ ভ্রমণ যাওয়ার পথে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ১৫ জন পর্যাটক আহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে কুয়াকাটা সংলগ্ন মহাসড়কে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মেহেদী হাসান, মিলন, আশিষ, সাইফুল, দুলাল, জালাল, জাফর, রাজু, হাসান, এখলাস, মিরাজ, শাহারা ও আব্বাসকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।

আহতদের বাড়ি ঝিনাইদাহসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় জানান, পর্যটকবাহী হাওলাদার (যশোর-ব-১১-০০৫৭) বাসটি কুয়াকাটা ঢোকার পথে আনন্দবাড়ি গেস্টহাউস সংলগ্ন এলাকার মহাসড়কের স্তপ করা পাথরের ওপর উঠে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে বাসটি সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা অধিকাংশ পর্যটক কমবেশি আহত হন।

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মো. আরিফুর রহমান জানান, গুরুতর আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net