, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ দুই ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

বরিশালে ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ দুই ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাতিজাসহ দুই ইয়াবা ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে শনিবার রাতে ওসি (তদন্ত) নকিব আকরামের নেতৃত্বে মাদক উদ্ধারের অভিযান চালায় পুলিশ। অভিযানে উপজেলার সীমান্তবর্তী এলাকা কুমারভাঙ্গা থেকে কালুপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে ইয়াসিন আরাফাত ও তার সহযোগী গৈলা গ্রামের আল আমিন সরদারের ছেলে শামীম সরদারকে আটক করে। এসময় ইয়াসিন আরাফাতের কাছ থেকে ৬পিচ ও শামীমের কাছ থেকে ৫পিচসহ মোট ১১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ইয়াসিন আরাফাত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জসীম সরদারের বড় ভাইয়ের ছেলে।
থানার একাধিক দ্বায়িত্বশীল কর্মকর্তা অভিযোগে বলেন, ইয়াবাসহ আটককৃতদের থানা থেকে রাতেই ছাড়িয়ে নিতে বিভিন্ন কৌশল ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের উপর চাপ প্রয়োগ করে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন ভাইস চেয়ারম্যান জসীম সরদার।
এঘটনায় শনিবার রাতেই এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

আজ রবিবার আটককৃর্তদের স্পেশাল আদালতে তোলা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামীদের জামীন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারী চালিত অটোরিক্সা (১৬৭৩) শ্রমিক সংগঠনের উদ্যোগে গতকাল নগরীতে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আফজাল মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ লতিফ সিকদার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সাঈদ, কোষাধ্যক্ষ মোঃ জামাল গাজি, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, লাইন সম্পাদক মোঃ লাল মিয়া,মরন,সহ-সাধারণ সম্পাদক শেকর চন্দ্র দাসসহ সংগঠনের নেতৃবৃন্দরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net