, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
নিউজিল্যান্ডে নামাজরত মুসল্লিদের গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিউজিল্যান্ডে নামাজরত মুসল্লিদের গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বিশ্বে মুসলিম এক হও, মুসলিম নিধনে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শ্লোগান নিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫ ই মার্চ শুক্রবার জুম্মার নামাজরত মুসল্লিদের উপর শেতাংঙ্গ বর্ণবাদী সন্ত্রাসী কর্তৃক হামলাসহ গুলি বর্ষন করে হত্যা করার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক বিচারসহ জাতীয় সংসদে নিন্দার প্রস্তাব আনার দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে এ কর্মসূচি পালন করেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখা।

বরিশাল জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার সভাপতি মাওঃ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন মাওলানা আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ,বরিশাল মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান নুরানী,মাওলানা সামসুল আলম,মাওলানা জামাল উদ্দিন ফারুকী,মাওঃ নেসার উদ্দিন,মাওঃ হাসনাইন মাহমুদ সিদ্দিকী,মাওঃ আব্দুস ছালাম ফালাহি।

নিউজিল্যান্ডের মুসলিমসহ সারা বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মির্জা নুরুর রহমান বেগ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net