, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে চাচাকে পিটিয়ে হত্যা করলেন ভাতিজা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশালের মুলাদী উপজেলায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে মুলাদী উপজেলার চরকালেখা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম খান (৭২) চরকালেখা গ্রামের বাসিন্দা এবং চরকালেখা ইউনিয়নের চেয়ারম্যান মহাসিন খানের বড় ভাই।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, নিহত আবুল কাশেম ও ফরহাদ হোসেন সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমির গাছ কাটতে যান আবুল কাশেম খান। তখন সৎ ভাই ফরহাদ হোসেনের ছেলে ফয়সাল তাকে পিটিয়ে হত্যা করে।

ওসি আরও জানান, এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা ফয়সাল হোসেন খান আত্মগোপনে রয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত ফয়সালের বাবা ফরহাদ হোসেন খানকে আটক করেছে পুলিশ।

এদিকে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net