, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতার ওপর সদ্য প্রবর্তিত ‘সার্টিফিকেট কোর্স’-এ ভর্তি শুরু হয়েছে। দুই মাস মেয়াদি এই কোর্সের ভর্তি কার্যক্রম ২১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের অন্যূন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস এবং সাংবাদিকতায় অভিজ্ঞতা থাকতে হবে। ভর্তির সময়সীমা- ২১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। কোর্সে ভর্তি ফি- ১৫ হাজার ২০০ টাকা। কোর্সের মেয়াদ ২ মাস। প্রতি শুক্র এবং শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলবে। ভর্তির আবেদন ফরম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস থেকে ৫০ টাকা মূল্যে সংগ্রহ করা যাবে অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

উক্ত কোর্সে সীমিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net