সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
নলছিটিতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যান কবির আটক

নলছিটিতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যান কবির আটক

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটি উপজেলায় দিনদুপুরে সাইদুল ইসলাম তালুকদার ওরফে কানবালা সাইদুল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন তাঁর ভাগিনা রুম্মান।
 
শনিবার বেলা ৩টার দিকে উপজেলা নাচনমহল ব্রিজের দক্ষিণ ঢালে এ হত্যাকান্ড সংঘটিত হয়। এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
 
নিহত সাইদুল ইসলাম তালুকদার ওরফে কানবালা নাচনমহল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
 
স্থানীয়রা জানিয়েছে, ভাগিনা রুম্মনকে নিয়ে মোটরসাইকেলযোগে ভরানী নামক গ্রামের দিকে যাচ্ছিলেন সাইদুল ইসলাম। পথিমধ্যে নাচনমহল গ্রামের একটি ব্রিজের দক্ষিণ পাশে তাঁর ওপর হামলা চালিয়েছে ১৫ থেকে ২০ অস্ত্রধারী। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। তখন মামাকে রক্ষায় অস্ত্রধারীদের প্রতিরোধ করতে গেলে ভাগিনা রুম্মানকেও কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে সাইদুল ইসলামের প্রাণ গেলে রুম্মানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।
 
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত সাইদুল ইসলামের লাশটি উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। এসময় নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে আটক করা হয়। কিন্তু এই হত্যাকান্ডে কে বা কারা জড়িত সেই বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত হতে পারছে না পুলিশ।
 
তবে নিহতের পরিবার দাবি করছে, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনের সাথে সাইদুলের বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে তাকে চেয়ারম্যান ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন সন্ত্রাসী বাহিনী নিয়ে খুন করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।
 
অবশ্য নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন বলছেন, এই হত্যাকান্ডে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তা ছাড়া নিহত সাইদুলের সাথে মোটরসাইকেলে থাকা আরোহী রুম্মানেরও জ্ঞান ফেরেনি। যে কারণে বিষয়টি সম্পর্কে আপাতত কিছু বলা সম্ভব হচ্ছে না।
 
নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় তার বিরুদ্ধে কোন প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে রুম্মানকে বরিশাল শেরইবাংলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন সন্ধ্যার পরে চেয়ারম্যান কবিরের লোকজন হাঁসপাতালে এসে রুম্মানকে খোঁজাখুঁজি করে । রুম্মানকে না পেয়ে রুম্মান এর ভাই রুবেলকে মামলা না দেয়ার জন্য হুমকি প্রদান করে। পরবর্তীতে রুবেল তার ভাই রুম্মানকে হাঁসপাতাল থেকে সরিয়ে নেয়। মোল্লারহাট ইউনিয়নের বাসিন্দা ও সমাজসেবক মোঃ রিপন হাওলাদার জানান বর্তমানে চেয়ারম্যান কবিরের লোকজন সাইদুল হত্যার একমাত্র সাক্ষী রুম্মানকে হত্যার উদ্দ্যেশ্যে খুজে বেড়াচ্ছে। এখন রুম্মানকে বাঁচাতে রুম্মানের পারিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net