মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১

শিরোনাম :

বরিশালে হাসপাতাল থেকে ইয়াবাসহ যুবক আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশালে ডায়াবেটিক হাসপাতাল থেকে ২৫ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের বান্দ রোডে ডায়াবেটিক সমিতি পরিচালিত অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। সুমন ওই হাসপাতালের রিসিপশনিস্ট পদে চাকরি করতেন।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনিস্টের চাকরির আড়ালে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন সুমন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডায়াবেটিক হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net