রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৬

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
ঝালকাঠিতে ফসলি জমি রক্ষার দাবীতে কৃষক, জনতার মানববন্ধন

ঝালকাঠিতে ফসলি জমি রক্ষার দাবীতে কৃষক, জনতার মানববন্ধন

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরে নৈকাঠি বাজার সংলগ্নে ভারানি খালের ওপর নির্মানাধীন কালভার্ট বাদ দিয়ে বড় ব্রীজ নির্মান করে ফসলি জমি রক্ষার দাবীতে কৃষক, জনতা মনববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নৈকঠি বাজার এলাকায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধন কর্মসূচিতে সকল শ্রেনী পেশার মানুষ আংশ নেয়।

এ সময় রাস্তার দুই পাশে জানযট সৃষ্ঠি হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছিদিকুর রহমান, এ্যাড. মো. মনিরউজ্জামান টিপু, সাবেক জেলা পরিষদ সদস্য শ্রী তাপস দেউরি মানিক, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন মিলন, নৈকাঠি সাবেক ইউপি সদস্য মোঃ মাহবুবুর রহমান, কৃষক নেতা মোঃ ওবায়দুল রহমান, মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দার, মোঃ বাবুল সিকদার প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে জানায়, তাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী নৈকাঠি বাজার সংলগ্নে প্রায় ৭০ ফুট প্রসস্ত রাজাপুর-ভান্ডরিয়া ভারানি খালের ওপর খাল ভরাট করে ১৭ ফুট প্রসস্ত কালভার্ট নির্মান কাজ চলছে। এতে ঐ খাল ভরাট হয়ে সংকোচিত হয়ে পরেছে। এ খালের সাথে ছোট ছোট শাখা খাল গুলোও ভরাট হয়ে যাচ্ছে। ফলে ঐ এলাকার প্রায় ১০ হাজার একর ফসলি জমিতে ফসল উৎপাদনে ব্যাহত হওয়ার অশঙ্কাকা রয়েছে। আর ফসল উৎপাদনে ব্যাহত হলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে। খালের গতিপখ থেমে গিয়ে খাল ভরাট হয়ে খালে নৌকা সহ ইঞ্জিন চালিত সব যান চলাচল বন্ধ রয়েছে।

বক্তরা আরো বলেন, প্রকৌশলী ঐ খালের কালভার্ট তৈরির সময় প্রথমেই প্রক্কালন প্রস্তুতে ভূল করেছে। তাই এ ভূল সংশোধন করে খাল অনুযায়ী প্রসস্ত ব্রীজ নির্মান করে এলাকার কৃষক, ব্যবসায়ী সহ লাখো জনতাকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net