বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৬

পাথরঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জলিল প্যাদা গ্রেফতার

পাথরঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জলিল প্যাদা গ্রেফতার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোাবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ী জলিল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত একমাস আগে থেকে পরিচয় গোপন করে ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন জলিল। বৃস্পতিবার (১১ এপ্রিল) ১১টার দিকে পাথরঘাটা উপজেলার পর্যটনকেন্দ্র হরিণঘাটা বনে ওই ছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ করে জলিল। এসময় হরিনঘাটা এলাকার ট্রলারচালক আলতাফ হোসেন ঘটনাটি দেখে ফেললে সেও তাকে ধর্ষণের চেষ্টা করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় গত শুক্রবার (১২ এপ্রিল) বিকালে মেয়ের মা জয়নব বাদী হয়ে দুইজনকে আসামি করে পাথরঘাটা থানায় ধর্ষণ মামলা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, ‘ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানেস নামে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা থেকে জলিলকে গ্রেফতার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net