মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২১

শিরোনাম :
পটুয়াখালীতে চুলের কৃত্রিম খোঁপা থেকে ইয়াবা উদ্ধার

পটুয়াখালীতে চুলের কৃত্রিম খোঁপা থেকে ইয়াবা উদ্ধার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: চুলের কৃত্রিম খোঁপা থেকে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পটুয়াখালী সদরের একটি বাসায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের বনানী এলাকার সংশপ্তক লেনের জহিরুল ইসলাম খানের বাসার ভাড়াটিয়া মো. সোহেল সিকদারের (৩৯) বাসায় অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের বনানী এলাকায় সোহেল সিকদারের বাসায় অভিযান চালায়।

এ সময় তার বাসা থেকে ব্যবহৃত কাপড়ের র‌্যাকে রক্ষিত স্ত্রীর চুলের কৃত্রিম খোঁপায় মোড়ানো ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সোহেলকে আটক করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net