, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
শিক্ষকদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

শিক্ষকদের বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: অবসর ভাতা এবং কল্যাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে দশ শতাংশ কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

‘মানব সম্পদ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই’ এ স্লোগানে জাতীয় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল জেলার ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আনিস হোসেন তালুকদার প্রমুখ।

মানববন্ধন শেষে নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net