, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন

বরিশালে আরও বাড়বে সূর্যের তেজ!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বইছে। বুধবার ঢাকায় এ মৌসুমে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

বর্তমানে দেশের চট্টগ্রাম, সিলেট,কুমিল্লা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। ২৬ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ সময় পর্যন্ত গরম কমবে না। ২৭ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে মন্তব্য করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ২৯ মিনিট ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net