, ,

শিরোনাম :
সুগন্ধা নদীর ভাঙন : নিঃস্ব শত পরিবার, ঝুঁকিতে বাবুগঞ্জ বাজার-বিমানবন্দর পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার নাশকতার মামলায় আ’লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা, বাকেরগঞ্জে চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেহেন্দিগঞ্জে ভয়াবহ নদীভাঙন, কয়েক দিনে বিলীন অসংখ্য ঘর ও দোকান বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন

বরিশালের সন্ধ্যা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

dynamic-sidebar

নিখোঁজের একদিন পর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী থেকে রবিবার সকালে নয়ন হাওলাদার (১৫) নামের দশম শ্রেনীর ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নয়ন হাওলাদার উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা ব্যক্তি নিজ বাড়ি থেকে নয়নকে ডেকে নিয়ে যায়।

এরপর থেকে সে নিখোঁজ ছিলো। রবিবার সকালে স্থানীয়রা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা সংলগ্ন সন্ধ্যা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে নয়নের পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন। ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। তাই লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net