ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বরিশাল নগরের সদর রোডে এ কর্মসূচির আয়োজন সচেতন নাগরিক কমিটি- সনাক।
সনাকের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের জেন্ডার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক টুনু রাণী কর্মকার।
মানবন্ধনে নুসরাতসহ অন্যান্য নারীর প্রতি সহিংসতা ও হত্যাকান্ডসহ এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সনাকের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়।
সুপারিশসমূহ হচ্ছে- দ্রুত বিচার আদালতে নুসরাত হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, নুসরাত হত্যাকান্ডের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের ন্যয়বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা, নির্যাতিত নারী ও কন্যাশিশুদের ন্যায়বিচারসহ সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, পেশাগত উৎকর্ষ ও কার্যকরতা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান, আর্থ-সামাজিক কর্মকান্ডে নারীর পূর্ণ ও সম-অংশগ্রহণ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মো. আবদুল মালেক হাওলাদার, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, আইসিডি এর প্রধান উপদেষ্টা অনোয়ার জাহিদ, স্কোপের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিপলু, ঢাকা আহছানিয়া মিশন এর প্রকল্প সমন্বয়কারি মো. নাছির উদ্দিন, ব্লাস্ট এর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমূখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply