, ,

শিরোনাম :
বরিশাল হালিমা খাতুন স্কুলে প্রেমিক নিয়ে ছাত্রীদের মধ্যে সংঘর্ষ, আহত ১

বরিশাল হালিমা খাতুন স্কুলে প্রেমিক নিয়ে ছাত্রীদের মধ্যে সংঘর্ষ, আহত ১

dynamic-sidebar

বরিশাল নগরীতে প্রেমিক নিয়ে হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ভিতর তুমুল সংঘর্ষ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর ২ টার দিকে স্কুল চত্তরে সপ্তম শ্রেনীর এক ছাত্রীর সাথে দশম শ্রেনীর ছাত্রীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় দশম শ্রেনীর ছাত্রীরা ইট দিয়ে সপ্তম শ্রেনীর ছাত্রীর মাথা পাটিয়ে জখম করে। পরে আহত ওই ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রী বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডের কেডিছির দুলাল ফকিরের মেয়ে। অপর হামলাকারী ছাত্রী একই এলাকার রফিকের মেয়ে।

আহত সূত্রে জানা যায়, দশম শ্রেনীর ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে রাসেল নামের এক বখাটের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে । এ ঘটনায় সপ্তম শ্রেনীর ছাত্রী সহ্য করতে না পেরে দশম শেনীর ছাত্রীর মায়ের কাছে মেয়ের সম্পর্কের কথা বলে দেয়। দশম শ্রেনীর ছাত্রী ধারণা করে তার প্রেমিককে সপ্তম শেনীর ছাত্রী ভাগিয়ে নেয়ার জন্য মায়ের কাছে নালিশ করেছে। এনিয়ে স্কুলে বসে দুই ছাত্রীর ভিতর কাথার কাটাকাটি হয়। এক পর্যায়ে দশম শ্রেনীর ছাত্রী তার বান্ধবিদের নিয়ে সপ্তম শ্রেনীর ছাত্রীর উপর ইট পাটকেল নিয়ে ঝাঁপিয়ে পরে। এ সময় সপ্তম শ্রেনীর ছাত্রী গুরুতর আহত হয়।

এবিষয়ে আহতের নানী রানী বেগম জানায়, স্কুল খোলার পরে শিক্ষক ও কমিটির লোকদের জানানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net