সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৬

শিরোনাম :
বরিশাল নৌ-রুটে ফিটনেসবিহীন লঞ্চ দিয়েই চলছে যাত্রীসেবা : প্রতিনিয়ত ঝুঁকির মুখে যাত্রীরা

বরিশাল নৌ-রুটে ফিটনেসবিহীন লঞ্চ দিয়েই চলছে যাত্রীসেবা : প্রতিনিয়ত ঝুঁকির মুখে যাত্রীরা

dynamic-sidebar

শাহীন হাসান,অতিথি প্রতিবেদক : নৈরাজ্য চলছে বরিশালের অভ্যন্তরীন নৌ-রুটে। বেশিরভাগ লঞ্চেরই নেই ফিটনেস। ছোট ছোট লঞ্চগুলো চলছে অতিরিক্ত যাত্রী নিয়ে। নেই পর্যাপ্ত জীবন রক্ষাকারি সরঞ্জামও। আতঙ্ক নিয়েই নদী পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। অন্যদিকে, স্পীড বোটে পারাপারে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ, বরগুনা, পিরোজপুর সহ মোট ১২টি রুটে চলাচল করে ৫৫টি লঞ্চ। কিন্তু লঞ্চগুলোর ফিটনেস পরীক্ষা করে রুট পারমিট দেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ যাত্রীদের। তারা বলছেন বাধ্য হয়ে জীবণের ঝুঁকি নিয়ে এসব লঞ্চে চড়ছেন তারা।

নদী পারাপারের আরেক মাধ্যম স্পীড বোটেও অতিরিক্ত যাত্রী নেয়ার অভিযোগ আছে। এছাড়া অনভিজ্ঞ ড্রাইভার দিয়েই চালানো হচ্ছে এ নৌ যান। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ চান যাত্রীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net