, ,

শিরোনাম :
বরিশালে ভাড়া ফ্ল্যাট থেকে বিএম কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালে ভাড়া ফ্ল্যাট থেকে বিএম কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

dynamic-sidebar

বরিশাল নগরীর নথুল্লাবাদ ফিসারি রোড এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে মিলি ইসলাম (২৫) নামে বিএম কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবার ও পুলিশ ধারণা করছে, মিলি আত্মহত্যা করছে।

মিলি বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন এবং বরিশালের উজিরপুর উপজেলার জুগীকাঠি এলাকার মৃত আবুল কালাম আকনের মেয়ে।

এয়ারপোর্ট থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, ডা. আলী আজিম নামের এক ব্যক্তির চারতলা ভবনের একটি ফ্ল্যাট নিজেকে বিবাহিত পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার (২ মে) বিকালে ভাড়া নেন মিলি। ভাড়া নেওয়ার সময় ভবন মালিককে তিনি জানিয়েছিলেন, পুলিন নামের এক স্কুল শিক্ষক তার স্বামী। সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। শুক্রবার সকালে ওই ফ্ল্যাটে সাড়া শব্দ না পেয়ে ভবন মালিক আলী আজিম পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

মিলির স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, গৃহশিক্ষক পুলিনের সঙ্গে মিলির প্রেমের সম্পর্ক ছিল। পুলিন হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় মিলির পরিবার ওই সম্পর্ক মেনে নেয়নি। কয়েকদিন আগে এ নিয়ে মিলির সঙ্গে পরিবারের সদস্যদের বাকবিতণ্ডা হয়। ওই সময় কাউকে কিছু না জানিয়ে মিলি বাড়ি থেকে চলে আসে। পরে স্বজনরা জানতে পারেন, পুলিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে। স্বজনদের ধারণা, এ কারণে মিলি আত্মহত্যা করে থাকতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net