বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬

শিরোনাম :
বরগুনার বহু আলোচিত ডাকাত সরদার ইদ্রিস গ্রেফতার

বরগুনার বহু আলোচিত ডাকাত সরদার ইদ্রিস গ্রেফতার

dynamic-sidebar

বরগুনায় বহু আলোচিত ইদ্রিস মোল্লা নামের এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানার এস আই কাজি ওবায়দুল। রোববার সকাল সাড়ে ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নে আমড়াঝুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইদ্রিস আমড়াঝুড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে গাজিপুর তুরাগ থানায় দু’টি এবং বরগুনা সদর থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে

পুলিশ জানায়, আমড়াঝুড়ি গ্রামের স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী এবং তাদের সহযোগিতায় একটি ঘর থেকে ডাকাত সদরদার ইদ্রিসকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হোসেন মাহমুদ বলেন, ডাকাত সরদার ইদ্রিসকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net